ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পিআরের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন পিআরের ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, পুরোনো সিস্টেমে ফেরত যাওয়ার জন্য, বিদেশিদের প্রেসক্রিপশন ফলো করার জন্য জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দেয়নি। মানুষের প্রত্যাশা আগে সংস্কার, তারপর নির্বাচন।
দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশের (এফইএবি) উদ্যোগে রোববার (২৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ (পিআর) পদ্ধতির আবশ্যকতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহের বলেন, প্রফেসর ইউনূস আন্তর্জাতিক মানের নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। যদি তিনি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন, তবে তার ওপর কলঙ্কের ছাপ পড়বে।
ডা. তাহের বলেন, অনেকে বলে আমরা নির্বাচন চাই না। আমরা তাদের বলি, আসুন পিআর নিয়ে বিতর্ক করি। পিআর সিস্টেমের মাধ্যমে জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন সম্ভব। আমরা অবশ্যই প্রতিনিধিত্বমূলক নির্বাচন চাই এবং কোনো ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা হতে দেব না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুয়েটের ন্যানোটেকনোলজি ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রকৌশলী ড. ফখরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. যুবায়ের আহমেদ, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী নুরুল হুদা, এবং ফোরামের ঢাকা মহানগর উত্তরের চেয়ারম্যান প্রকৌশলী আবিদ হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি