ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু
রোহিঙ্গা সংকট মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় একটি টেকসই সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে কক্সবাজারে তিন দিনব্যাপী এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সম্মেলনের প্রথম দিনে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আস্থা তৈরির লক্ষ্যে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ আন্তঃক্রিয়ামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বিভিন্ন ক্যাম্প ও প্রবাসী রোহিঙ্গা প্রতিনিধিরা সরাসরি তাদের বক্তব্য তুলে ধরেন এবং সংকট সমাধানে নিজেদের মতামত জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, 'স্টেকহোল্ডারস' ডায়ালগ: টেকঅ্যাওয়েস টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন' শীর্ষক এই সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুর হাই রিপ্রেজেন্টেটিভ খালিউর রহমান এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
অধিবেশনে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক থমাস এইচ. অ্যান্ড্রুজ, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রানা ফ্লাওয়ার্স, ইউএনএইচসিআর-এর সহকারী হাইকমিশনার রাউফ মাজুসহ বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সম্মেলনের মূল অধিবেশনের উদ্বোধন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি