ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঐকমত্য কমিশনের বৈঠকে আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পদ্ধতি ও কৌশল নির্ধারণে দেশের শীর্ষ আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়াও আইন বিশেষজ্ঞদের মধ্যে অংশ নেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
ঐকমত্য কমিশনের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তার সঙ্গে ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং ড. মো. আইয়ুব মিয়া। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।
এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জুলাই সনদের বিভিন্ন দিক আইনগত ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণ করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি