ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
একই দিনে বাংলাদেশ ও আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে
চাঁদ দেখার ভিন্নতার কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের একদিন পর বাংলাদেশে পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হওয়ায়, সংযুক্ত আরব আমিরাতের সাথে একই দিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর, শুক্রবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র রোববার (২৪ আগস্ট) ঘোষণা করেছে যে, শনিবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে সোমবার (২৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ১২ রবিউল আউয়াল বা ৫ সেপ্টেম্বর, শুক্রবার, সংযুক্ত আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে। বাংলাদেশেও একই দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, সৌদি আরব, ইরাক, কাতার, বাহরাইন, কুয়েত, ফিলিস্তিন, মিশর এবং তিউনিসিয়ার মতো দেশগুলোতে রোববার (২৪ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশে সোমবার (২৫ আগস্ট) থেকে এই মাস গণনা শুরু হবে।
রবিউল আউয়াল মাসটি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই মাসের ১২ তারিখে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস বা ঈদে মিলাদুন্নবী পালিত হয়। এই দিনটি সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক মুসলিম দেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়ে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি