ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
উচ্চশিক্ষার জন্য ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান
বাংলাদেশের সাথে শিক্ষা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি বৃহৎ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি আগামী পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি ১০০ জন সরকারি কর্মকর্তাকে পাকিস্তানে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
রোববার (২৪ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর উপলক্ষে 'পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর' (Pakistan-Bangladesh Knowledge Corridor) চালুর অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ৫০০টি বৃত্তির মধ্যে এক-চতুর্থাংশ, অর্থাৎ ১২৫টি বৃত্তি চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া, পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির (Pakistan Technical Assistance Programme) আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাৎসরিক বৃত্তির সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ২৫ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি