ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জামায়াত আমিরের সাথে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন। হৃদরোগে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন ডাঃ শফিকুর রহমান। ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং নিজের পক্ষ থেকে আমিরের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
রোববার (২৪ আগস্ট) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে ইসহাক দার রাজনীতি, শিক্ষা এবং সমাজকল্যাণে শফিকুর রহমানের ইতিবাচক অবদানের প্রশংসা করেন। এই সফরকে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রায় ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।
এর আগে, শনিবার ঢাকায় পৌঁছানোর পর ইসহাক দার বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সাথেও বৈঠক করেন। তার এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি