ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
অক্টোবর-নভেম্বরে তারেক রহমান দেশে আসতে পারেন: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে দেখা যেতে পারে। তার প্রত্যাবর্তনের জন্য দল ও জনগণ অপেক্ষায় আছে বলে জানান তিনি।
তিনি আজ রোববার (২৪ আগস্ট) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। তিনি বলেন, “তারেক রহমান দেশে আসবেন ইনশাআল্লাহ। এখনো কিছু আইনি জটিলতা রয়েছে, তবে তা খুব বড় বাধা নয়। আমরা নভেম্বরের মধ্যেই তাকে দেশে দেখতে পারবো বলে আশা করছি।”
তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে এ্যানি বলেন, “তিনি আগামী নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনায় রূপরেখা তৈরি করছেন। দুর্নীতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতসহ নানা বিষয়ের ওপর ১৮০ দিন ও ৩৬৫ দিনের পরিকল্পনা নিচ্ছেন। জনগণকে দেখাতে হবে বিএনপি আওয়ামী লীগের মতো নয়।”
উল্লেখ্য, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)