ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
"সন্তানদের কারণে সিনেমা ছাড়ছেন অনন্ত জলিল"
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল জানিয়েছেন, তিনি হয়তো শিগগিরই চলচ্চিত্র থেকে বিদায় নিতে পারেন। সন্তানদের ইসলামিক শিক্ষা এবং তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন তিনি।এক সাক্ষাৎকারে অনন্ত জলিল জানান, "আমার হাতে যে কয়টা কাজ আছে, সেগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব। বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে, তাদের বাবা-মা সিনেমা করে—এটা ভালো দেখায় না।"
বিষয়টি নিয়ে তিনি আরও জানান, তার দুই ছেলে বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে এবং ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল লাইনের পড়াশোনাও করছে। বড় ছেলে ইতোমধ্যে ৮ পারা হিফজ শেষ করেছে, ছোট ছেলেও কোরআন রিডিং দ্বিতীয়বার শুরু করেছে।
অনন্ত বলেন, “যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি, আমাদের ছেলেকে মুফতি বানাবো। একটা সময়ে ওদের মদিনায় পড়াশোনার পরিকল্পনাও আছে।”তিনি আরও বলেন, “আমার দুই ছেলে স্কুল থেকে জোহরের নামাজের পর ছুটি পায়। এরপর বাসায় এসে প্রাইভেট টিচারের কাছে পড়ে, তারপর মাদ্রাসায় যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।”
সিনেমা থেকে স্ত্রী বর্ষারও সরে দাঁড়ানো প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “ওদের আম্মু সিনেমা করলে ওরা বড় হয়ে তা পছন্দ করবে না। আমি নিজেও চাই না এমন হোক। তাই আমরা দুজনই হয়তো চলচ্চিত্র থেকে সরে আসার পরিকল্পনায় আছি।”অনন্ত জলিলের এই বক্তব্য তার ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের অনেককেই ভাবিয়ে তুলতে পারে। এখন দেখার বিষয়, হাতে থাকা প্রকল্পগুলো শেষ করে তিনি সত্যিই চলচ্চিত্রকে বিদায় জানান কিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস