ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ২২ হাজার ২২২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব প্রবাসীকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। — খবর সৌদি গেজেট।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জন আবাসিক আইন, চার হাজার ৬৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং চার হাজার ৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে। এছাড়া ১৯ হাজার ৫৯৬ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য।
প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ১ হাজার ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে ৩৩ জন এবং অবৈধ পরিবহনের দায়ে ১৮ জনকে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা পরিবহন সুবিধা দেয়, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি ব্যবহৃত যানবাহন ও বাসস্থান বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)