ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
বাড়ছে চালের সরবরাহ, কমবে দাম
দেশের অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এই উদ্যোগের ফলে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত প্রথম চালানে ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন মোটা চাল ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করেছে। আমদানিকারকরা জানিয়েছেন, চালবাহী আরও বেশ কয়েকটি ট্রাক পেট্রাপোল বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। দীর্ঘ এই বিরতির পর নতুন চালান আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, "আমাদের ৯টি ট্রাক কয়েকদিন ধরে পেট্রাপোলে আটকে ছিল। অবশেষে সেগুলো দেশে প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্রাক অপেক্ষায় আছে।"
ব্যবসায়ীরা জানান, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর অনেকেই চাল আমদানির জন্য এলসি খুলেছেন। রোববার থেকে আরও বড় চালান দেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তাদের ধারণা, সরবরাহ বাড়লে বাজারে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমতে পারে। তবে, চাল আমদানিতে উচ্চ শুল্কহার অপরিবর্তিত থাকায় আমদানির পরিমাণ সীমিত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে চাল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত অর্থবছরের ২৫.৪ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় এ বছর আমদানি দাঁড়িয়েছে ৬৮২.৪ মিলিয়ন ডলারে, যা প্রায় ২ হাজার ৫৮৪ শতাংশ বেশি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "প্রথম চালানের ৩১৫ মেট্রিক টন চাল দ্রুত খালাস করে বাজারে সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের