ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ডিএনএ-তেই গণতন্ত্র নেই এবং রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে তাদের পতন প্রমাণ করেছে যে এটি কোনো রাজনৈতিক দল ছিল না, বরং একটি ফ্যাসিস্ট দল ছিল। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। যারা পিআর পদ্ধতির দাবি করছেন, তাদেরসহ সকল দলকে নিয়েই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।" তিনি জানান, সেই লক্ষ্যেই আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, "দেশে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল স্তরে সংস্কার আনা হবে এবং একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চালু করা হবে।"
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি