ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গোপালগঞ্জের মানুষ নিয়ে ডাকসুর সাবেক ভিপি নুর যা বললেন
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গোপালগঞ্জের সব মানুষ খারাপ নন এবং অধিকাংশ মানুষই ভালো।
শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি প্রশাসনকে সাধারণ মানুষের ওপর জুলুম ও নির্বিচারে মামলা না করার আহ্বান জানান।
নুরুল হক নুর গোপালগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, "বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর এবং সংগীতশিল্পী ফিরোজা বেগমসহ বহু জ্ঞানী-গুণী ব্যক্তিত্বের জন্ম এই গোপালগঞ্জে।"
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে নুর বলেন, "আমরা সুবিধাবাদী রাজনীতি করলে শেখ হাসিনার কেবিনেটে মন্ত্রী হতে পারতাম এবং শত শত কোটি টাকার মালিক হতাম। কিন্তু আমরা সেই পথে যাইনি।" তিনি আরও বলেন, পুরোনো রাজনৈতিক ব্যবস্থার অধীনে নির্বাচন করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য তিনি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদসহ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব করেন এবং রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ফরিদপুর বিভাগীয় ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি