ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে ‘চড়’ মারার ঘটনায় চাঞ্চল্য
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর বাসভবনে ‘চড়’ মারার ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকালে চলছিল সাপ্তাহিক ‘জনশুনানি’। এই অনুষ্ঠানের সময় একজন যুবক ছদ্মবেশে বাসভবনে ঢুকে মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালান। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং চুল ধরে টেনে চড় মারা হয়। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয়, হাসপাতালে ভর্তি আছেন।
এনডিটিভি জানিয়েছে, যুবকটি প্রশ্নোত্তর পর্বের সময় হামলা চালায়। নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত আটক করে পুলিশে হস্তান্তর করেন। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, “ওই জনশুনানিতে হাজির এক যুবক মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি। রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তদন্ত করা হবে। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন।”
দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা উল্লেখ করেছেন, হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে এবং এ ঘটনার তদন্ত করা হবে।
অন্যদিকে কংগ্রেস এই হামলার নিন্দা জানিয়ে দিল্লিতে নারী নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছে। দলটির বক্তব্য, যদি মুখ্যমন্ত্রী নিরাপদ নন তাহলে সাধারণ নারীর নিরাপত্তা কতটুকু নিশ্চিন্ত তা প্রশ্নবিদ্ধ।
হামলার পর পুলিশ জনশুনানিতে উপস্থিত সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। হামলাকারী একা এসেছেন নাকি কারও সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)