ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে গুলি, নিহত ৩
পাকিস্তানের করাচিতে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে গুলি চালানোর ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও ৭৫ জন আহত হয়েছেন বলে জিও নিউজ বৃহস্পতিবার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করাচির আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে আট বছর বয়সী এক শিশু মারা গেছে। অন্যদিকে করাঙ্গিতে স্টিফেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতদের জিন্নাহ, আব্বাসি শহীদ হাসপাতাল, গুলশান-ই-জৌহারের বেসরকারি চিকিৎসা কেন্দ্রে এবং শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লিয়াকতাবাদ, করাঙ্গি, লিয়ারি, মাহমুদাবাদ, আখতার কলোনি, কিমারি, জ্যাকসন, বলদিয়া, ওরাঙ্গি টাউন এবং পাপোশ নগর থেকে আকাশে গুলি ছোড়ার ঘটনা ধরা পড়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে শরিফাবাদ, নর্থ নাজিমাবাদ, সুরজানি টাউন, জামান টাউন এবং লান্ধিতেও।
মমিনাবাদ, লিয়াকতাবাদ, পাপোশ নগর, সামানাবাদ, ওরাঙ্গি টাউন এবং কিমারি থেকে কমপক্ষে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা বেপরোয়া ও বিপজ্জনক হিসেবে উল্লেখ করে নাগরিকদের নিরাপদভাবে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আকাশে গুলি ছোড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতি বছরই স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দ ম্লান হয়ে যায় এমন মর্মান্তিক ঘটনায় যেখানে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। ২০২৪ সালে করাচিতে একই ধরনের ঘটনায় অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন, এক বছর আগে আহত হয়েছিলেন আরও ৮০ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা