ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাহুল গান্ধী গ্রেপ্তারের ঘটনা: যা জানা গেল
ভারতে ভোটার তালিকা ইস্যুতে বিরোধী সংসদ সদস্যদের বিক্ষোভের সময় ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গ্রেপ্তার হয়েছেন। এই বিক্ষোভে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ তাদের আটক করেছে বলে জানানো হয়েছে।
নয়াদিল্লি পুলিশের ডিসিপি দেবেশ কুমার জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রায় ৩০ জন সংসদ সদস্যকে বৈঠকের অনুমতি দিয়েছিল, কিন্তু সদস্য সংখ্যা অধিক হওয়ায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আটকের সময় রাহুল গান্ধী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এটা সংবিধান বাঁচানোর লড়াই, এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি জানান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে বিরোধী দলগুলো। এসআইআর-এর কারণে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। চলতি বছরের শেষের দিকে বিহারে ভোট অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ, কেরল, আসাম ও তামিলনাড়ুতে বিধানসভা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিরোধীদের অভিযোগ, কমিশনকে বিজেপি ব্যবহার করছে। ইতোমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন, ভোট চুরি হচ্ছে। যদিও তা উড়িয়ে দিয়েছে কমিশন।
এসআইআর নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এসআইআর প্রক্রিয়ায় এখনও কোনও হস্তক্ষেপ করেনি। তবে কমিশনকে কিছু পরামর্শ দিয়েছে। মামলার শুনানি চলছে। এই আবহেই সোমবার বিরোধীরা কমিশন অভিযান করতে চলেছে।
আন্দোলন থেকে পুলিশ তাদের আটক করে বাসে তোলার পরই ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগসহ আরও কয়েকজন। সংসদ সদস্যদের অসুস্থতার খবর পেয়ে রাহুল গান্ধী ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজখবর নেন। এরপর বাস থেকে নেমে এসপিকে অসুস্থ সংসদ সদস্যদের অন্য একটি গাড়িতে তুলে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব