ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বড় বিপদে পড়ছে ভারত, সতর্ক করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তার দাবি অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত যুক্তরাষ্ট্রের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তিনি অভিযোগ করে বলেন, “তারা আমাদের সঙ্গে বিপুল পরিমাণে ব্যবসা করে কিন্তু আমরাও তাদের কাছ থেকে সেই পরিমাণে কিছু পাই না। ইতোমধ্যে আমরা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি এটা আরও বাড়ানো উচিত। বিশেষ করে তারা এখনও রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে।”
ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিশোধমূলক শুল্ক নীতি কার্যকর হচ্ছে। এর আগের দিন সোমবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি ব্যবসার সমালোচনা করে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া থেকে তেল আমদানি করে ভারত ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করছে। এই ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে।
এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতকে অকারণে নিশানা করা হচ্ছে। একসময় যুক্তরাষ্ট্রই আমাদের উৎসাহ দিয়েছিল রাশিয়া থেকে তেল কেনার জন্য যাতে বিশ্ববাজারে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল