ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
লন্ডনের আকাশসীমা বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী
লন্ডনের আকাশসীমা কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে গ্রীষ্মকালীন ছুটির শুরুতেই চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইউরোপীয় ইউনিয়নের বিমান নিয়ন্ত্রণ সংস্থা ইউরো কন্ট্রোলের বরাতে জানা যায়, স্থানীয় সময় সোমবার বিকেলে লন্ডনের আকাশসীমায় বিমান চলাচলে কিছু সমস্যার সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
ব্রিটেনের আকাশসীমা ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থা ন্যাটস জানিয়েছে, তাদের সোয়ানউইক কন্ট্রোল সেন্টারে একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। সংস্থার এক মুখপাত্র বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে লন্ডনের সব বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।
মুখপাত্র আরও বলেন, এ ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমাদের প্রকৌশলীরা দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানে কাজ করছেন। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনই বলা সম্ভব নয়। যাত্রীদের প্রতি অনুরোধ, ফ্লাইট সংক্রান্ত আপডেটের জন্য নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন।
ঘটনার সময় লন্ডনের হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড-সহ বিভিন্ন বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল হয়। এতে ছুটি কাটাতে যাত্রার প্রস্তুতিতে থাকা অসংখ্য পরিবার বিমানবন্দরে আটকে পড়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)