ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
উরুগুয়ে বিদায়, ফাইনালে ব্রাজিল
কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিলের নারী ফুটবলাররা। একইসঙ্গে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে খেলার সুযোগও নিশ্চিত করেছে দলটি।
ইকুয়েডরের রদ্রিগো পাজ দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই সেলেসাওরা আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন। ম্যাচের ১১ মিনিটে আমানডা গুতেরেস গোল করে এগিয়ে দেন দলকে। এরপর মাত্র দুই মিনিট পর জিও গারবেলিনি করেন দ্বিতীয় গোল।
২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিংবদন্তি মার্তা। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই উরুগুয়ের ইসা হাস আত্মঘাতী গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর উরুগুয়ে একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি।
মাঠে আধিপত্য ধরে রেখে ৬৫তম মিনিটে গুতেরেস করেন নিজের দ্বিতীয় গোল। শেষদিকে, ৮৬তম মিনিটে দুদিনহারের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-১।
এই জয়ে একসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল ব্রাজিল। আগামী ৩ আগস্ট ফাইনালে তারা মুখোমুখি হবে স্বাগতিক কলম্বিয়ার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে