ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
চিত্রনায়ক জসীমের ছেলে রাতুল আর নেই
চিত্রনায়ক জসীমের ছেলে ও সংগীতশিল্পী এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জিম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ কে রাতুল জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট হিসেবে সংগীতজগতে পরিচিত ছিলেন। তার মৃত্যু সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম।
তিনি জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেক আগে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
বাংলাদেশের সংগীতজগতে এক ভিন্নধারার যাত্রা শুরু করেছিল এ কে রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’। ২০১৪ সালে প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পরই ব্যান্ডটি সংগীতপ্রেমীদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায়।
এ কে রাতুল শুধুমাত্র একজন গায়ক ছিলেন না, বরং তিনি ছিলেন রক সংগীত জগতের এক দক্ষ সংগীত প্রযোজক। দেশের বহু জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম প্রযোজনায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীত অঙ্গনে। জনপ্রিয় একটি ব্যান্ড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় জানায়, “দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার, ওন্ড ব্যান্ডের বেজিস্ট ও ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… ।আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। আমিন।”
রাতুলের চলে যাওয়ায় দেশের আধুনিক রক সংগীত একটি প্রতিভাবান সৃষ্টিশীল মেধাকে হারালো। এমনটাই বলছেন তার সহকর্মী ও অনুরাগীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা