ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্টার জলসার স্টুডিওতে ভয়াবহ আগুন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় বিনোদন চ্যানেল স্টার জলসার সিরিয়ালের শুটিং হওয়া একটি স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে অবস্থিত ম্যাকনেল স্টুডিওতে বৃহস্পতিবার সন্ধ্যায় এই আগুন লাগে, যেখানে চ্যানেলটির জনপ্রিয় ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’র শুটিং চলছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত হয়। সৌভাগ্যবশত, অগ্নিকাণ্ডের সময় শুটিং বন্ধ থাকায় এবং সেটে কলাকুশলীরা উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের শুটিং ফ্লোরটি সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা অভিষেক বীর শর্মা। তিনি বলেন, "আমাদের ফ্লোরের কোনো ক্ষতি হয়নি, তবে স্টুডিওর অন্যান্য ফ্লোরগুলি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার শুটিং বন্ধ থাকলেও শনিবার থেকে পুনরায় কাজ শুরু হবে।"
জানা গেছে, যে ফ্লোরটি আগুনে ভস্মীভূত হয়েছে, সেখানে আগে স্টার জলসারই আরেকটি ধারাবাহিক ‘দুই শালিক’-এর শুটিং হতো। কয়েক মাস আগে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায় ফ্লোরটি পরিত্যক্ত ছিল। স্টুডিও কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)