ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ঢাবিতে হলভিত্তিক ‘জুলাই সেন্টারের’ উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও উদযাপনের অংশ হিসেবে ‘জুলাই সেন্টার’ এর উদ্বোধন ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
আজ সোমবার (২৮ জুলাই) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ^বিদ্যালয়ের হলভিত্তিক প্রথম কোনো সেন্টার এটি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব কেবল ছাত্রদের প্রতিবাদ ছিল না বরং এটি পুরো জাতির বিবেকের পুনর্জাগরণ ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেই জাগরণের প্রেরণা, কেন্দ্রবিন্দু এবং নেতৃত্বদাতা। আমাদের শ্রেণিকক্ষ হয়ে উঠেছিল রণকৌশলের মঞ্চ, ক্যাম্পাস পরিণত হয়েছিল ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রামের দুর্গে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনের যে স্পিরিট ‘জুলাই’ দিয়ে গেছে, তা কেবল স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। সেই চেতনার ধারাবাহিক অনুরণন এই ‘জুলাই সেন্টার’-এর মাধ্যমেই সম্ভব। এটি হবে নতুন প্রজন্মের জন্য গবেষণা, শিক্ষা ও অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প