ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ১৮টি হল সংসদের নির্বাচনের তফসিল আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) ঘোষণা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম খান পান্না। তিনি বলেন, ‘আগেই জানানো হয়েছিল যে ২৯ জুলাই তফসিল ঘোষণা করা হবে, সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এর আগে গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ছাত্র সংগঠন, টিএসসি-কেন্দ্রিক সাংগঠনিক প্রতিনিধিত্বকারী সংগঠন, বাস রুট কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ২৯ জুলাই তফসিল ঘোষণার দিন নির্ধারিত হয়েছে। এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান তিনি।
অধ্যাপক জসীম উদ্দিন জানান, ‘তফসিল ঘোষণার পর নির্বাচন প্রক্রিয়া শেষ করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন হবে।’ নির্ধারিত সময়সীমার মধ্যেই সব কার্যক্রম শেষ করা হবে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)