ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লাশ গুম!
এবার জবাব দিলেন প্রিন্স মাহবুব
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া অন্তত ১৬৫ জন আহত হয়েছেন। তাদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
তবে আইএসপিআরের দেওয়া নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ কেউ দাবি করছেন এই সংখ্যা সঠিক নয়, নিহতের সংখ্যা আরও অনেক। অনেকেই একশ আবার কেউ কেউ ২০০ এর অধিক নিহত বলে দাবি করেছেন। এমনকি ‘লাশ গুম’ হওয়ার অভিযোগও উঠেছে।
তবে লাশ গুম হওয়া নিয়ে অনেকেই জবাব দিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পর এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ সরাসরি প্রশ্ন তুলেছেন ‘লাশ গুম’ বিতর্ক প্রসঙ্গে। তিনি বলেন, যে সব অভিভাবক সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?
মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে একই অবস্থান দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীরও।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন-এই সবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।
মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুর ২টার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুপুর ১২টা পর্যন্ত তাদের কাছে ৩১ জনের মৃত্যুর তথ্য এসেছে এবং আহত হয়েছেন ১৬৫ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)