ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এবার সন্ত্রা’সী ও চাঁদাবাজির বিরুদ্ধে মাঠে সেনাবাহিনী
বর্তমানে দেশের প্রধান সমস্যার কেন্দ্রবিন্দুতে আছে সন্ত্রাসী ও চাঁদাবাজি। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমতাবস্থায় এবার রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শুরু হয় এ অভিযান।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেট, তেজগাঁও রেললাইনের দুই পাশের বস্তি ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ছাদে তল্লাশির পাশাপাশি কিছু দোকানেও অভিযান চালানো হয়। পাশাপাশি রেললাইনের দুই পাশের বস্তি এলাকায়ও ঘরে ঘরে তল্লাশি চালান সেনাসদস্যরা।
অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করছেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
এ বিষয়ে তেজগাঁও সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুন্নুন নাহিদ জানান, “কারওয়ান বাজারে সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী অভিযান চালানো হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি