ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মাইলস্টোনের হতাহত শিক্ষার্থীদের জন্য জেমসের বড় সিদ্ধান্ত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস। তবে শুধু শোক জানিয়েই থেমে যাননি। এই মর্মান্তিক ঘটনার শিকার শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়াচ্ছেন তিনি।
জেমস জানিয়েছেন, তার আসন্ন কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদান করা হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় এই শিল্পী। সেখানে তিনি কয়েক মাস ধরে বিভিন্ন শহরে কনসার্ট করছেন। আগামী ২৫ জুলাই তিনি অংশ নিচ্ছেন পেনসিলভানিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে আয়োজিত “নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি” শোতে।
এ আয়োজনে অংশগ্রহণ করেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন জেমস।
‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ কনসার্টের টিকিট বিক্রির আয় থেকে একটি অংশ মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।
সংস্থাটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়,“ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি আমাদের গভীর শোক। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে, জেমস লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।”
এই উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে দেখছেন অনেকে।
এদিকে বিমান দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে নগরবাউল জেমস নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি লেখেন, ‘“ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন; তাদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”
এর আগে, গত সোমবার ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছরে পড়ে একটি একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক; যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)