ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আপত্তির মুখে দাম কমাতে পারছে না সরকার
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের টানা দুই দফা বৈঠকেও এই বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
রোববার অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। কারণ ব্যবসায়ীরা সরকারের প্রস্তাবিত দাম নিয়ে আপত্তি তুলেছেন।
সরকার বৈঠকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের FOB মূল্য কমার বিষয়টি তুলে ধরে দেশে তেলের দাম কমানোর সুপারিশ করে। তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি করা সয়াবিন তেলের যে উৎপাদন মূল্য সরকার হিসাব করেছে, তাতে ভ্যাটসহ অন্যান্য খরচ সঠিকভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এতে প্রকৃত উৎপাদন ব্যয়ের সঙ্গে সরকারের মূল্য নির্ধারণের প্রস্তাবের বিস্তর পার্থক্য রয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল। এরপর থেকে দেশে আর কোনো মূল্য সমন্বয় করা হয়নি। অথচ এই সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে।
সরকার এখনো মূল্য হ্রাসের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে ব্যবসায়ীদের সম্মতি ছাড়া নতুন দাম কার্যকর করা সম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর