ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জুলাইয়ের ২৬ দিনে কত ডলার পাঠালেন প্রবাসীরা?
গত বছরের আগস্ট থেকেই দেশে প্রবাসী আয়ে বইছে জোয়ার। চলতি বছরেও এই ধারা অব্যাহত রয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই ১৯৩ কোটি (১.৯৩ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
চলতি মাসে রেমিট্যান্স প্রবাহের গতি অব্যাহত থাকলে জুলাইয়ের শেষে প্রবাসী আয় ২৩০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে জানানো হয়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা যে হারে অর্থ পাঠাচ্ছেন, তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, প্রণোদনা কার্যক্রম এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের ফলেই রেমিট্যান্সে এ ইতিবাচক ধারা এসেছে।
গত জুন মাসেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছর শেষে প্রবাসী আয়ে এসেছে রেকর্ড প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যসমাপ্ত এ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের (২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার) তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।
এক অর্থবছরে এটিই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ডলারের সরবরাহে স্বস্তি এনেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ