ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইসিতে বড় রদবদল : ৭১ কর্মকর্তাকে বদলি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে পদায়ন (বদলি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৪ আগস্ট স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
পদায়ন হওয়া অধিকাংশ কর্মকর্তা উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।
এ ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে ইসি সচিবালয়ের সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা নতুন দায়িত্ব পেয়েছেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী পরিচালক হিসেবে।
এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর স্থলে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার দুটি পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ দেওয়া হয় যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)