ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ফেঁসে গেলেন সাবেক বিমান বাহিনী প্রধান, তোলপাড়
দেশের বাইরে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
এর আগে চলতি বছরের ৫ মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত।
দুদকের তথ্যমতে শেখ আব্দুল হান্নানের নামে রাজধানীর খিলক্ষেতে তিনটি ফ্ল্যাট, পল্লবীতে একটি প্লট এবং নারায়ণগঞ্জে দুটি দলিলকৃত জমি আদালতের নির্দেশে ইতোমধ্যে ক্রোক করা হয়েছে।
এ ছাড়া হান্নানের ছয়টি ব্যাংক হিসাব জব্দ করার জন্য দুদকের আবেদনে আদালত অনুমোদন দিয়েছেন।
পূর্বে দেওয়া নিষেধাজ্ঞার আওতায় তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও আত্মীয় সানজিদা আক্তারের বিদেশযাত্রাও সীমিত করা হয়েছে।
দুদক জানায়, সাবেক এই বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে।
সবশেষ বিদেশে বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়ার প্রমাণ পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি