ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
একনেকে অনুমোদন পেলো ঢাবির বৃহৎ মেগা প্রকল্প
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন মেগা প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প 'ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প ফেজ-১’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ রবিবার একনেকের ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এই মেগা প্রকল্প অনুমোদন পায়। একনেকের ১০ নাম্বার এজেন্ডার মধ্যে ছিলো এই প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
প্রকল্প অনুযায়ী, বেশ কিছু পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। প্রকল্পে প্রস্তাবিত ৪১টি বহুতল ভবনের মধ্যে রয়েছে আবাসিক শিক্ষার্থীদের জন্য ১৬টি হল ও ভবন, ৮টি একাডেমিক ভবন, আবাসিক হলগুলোতে আবাসিক শিক্ষকদের জন্য ৯টি আবাসিক ভবন, পুরনো ডাকসু ভবন ভেঙে ১২ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন, ৬তলা মেডিক্যাল সেন্টার, রেজিস্ট্রার বিল্ডিংয়ের একাংশ ভেঙে একটি ২০ তলা ও একটি চারতলা প্রশাসনিক ভবন নির্মাণ, চারতলা কেন্দ্রীয় মসজিদ নির্মাণ, গ্যালারি ও ডরমেটরি নির্মাণ, কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়নসহ নানান নির্মাণ কাজ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ