ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রেকর্ড পরিমাণ বিদেশি ঋণের দায় পরিশোধ করেছে বাংলাদেশ
২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণের দায় পরিশোধ করেছে বাংলাদেশ। এই এক বছরে ঋণ পরিশোধ করে ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৭১ কোটি ডলার। এর আগে বাংলাদেশকে কখনও এত পরিমাণ ঋণ শোধ করতে হয়নি।
সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি এ তথ্য প্রকাশ করেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১৪৯ কোটি মার্কিন ডলার, আর মূল ঋণ পরিশোধে গিয়েছে আরও ২৫৯ কোটি ডলার।
অন্যদিকে, একই সময়ে ঋণ ছাড়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ১,০২৮ কোটি ডলার ঋণ ছাড় হয়েছিল, সেখানে চলতি অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৮৫৬ কোটিতে। কমেছে নতুন ঋণ প্রতিশ্রুতিও গত বছর যেখানে প্রতিশ্রুত ঋণের পরিমাণ ছিল ১,০৭৩ কোটি ডলার, এবার তা সাড়ে ২২ শতাংশ কমে হয়েছে ৮৩২ কোটি ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, বড় প্রকল্পগুলোর পরিশোধ পর্ব শুরু হওয়ায় বিদেশি ঋণের চাপ বাড়ছে। এতে একদিকে পরিশোধের পরিমাণ বাড়ছে, অন্যদিকে নতুন ঋণ ছাড় ও প্রতিশ্রুতি কমে যাওয়ায় ভবিষ্যৎ অর্থনৈতিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)