ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
জুলাই সনদে উচ্চকক্ষ সংস্কারের রূপরেখা থাকতে হবে: নাহিদ ইসলাম
মৌলিক সংস্কারের সুস্পষ্ট রূপরেখা, বিশেষ করে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে উচ্চকক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সর্বদলীয় ঐক্যমত্য ছাড়া সনদ স্বাক্ষর অর্থবহ হবে না।
সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুর জেলা পরিষদ ডাক বাংলোর মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "জুলাই সনদের মধ্যে মৌলিক সংস্কারের রূপরেখা অবশ্যই থাকতে হবে। অধিকাংশ বিষয়ে ঐক্যমত্য হলেও উচ্চকক্ষ গঠন নিয়ে মতবিরোধ রয়ে গেছে। বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি, উচ্চকক্ষ আসন অনুসারে নয়, বরং ভোটের আনুপাতিক হারে (পিআর) গঠিত হতে হবে।"
তিনি জুলাই সনদ স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য উচ্চকক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সে বিষয়ে ঐক্যমত্য আসেনি। ঐক্যমত্য না এলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি, এ বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরই আমরা জুলাই সনদ নিয়ে বিবেচনা করব।"
তবে তিনি দ্রুত সনদ চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, "আমরা চাই ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক এবং সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে তা ঘোষিত হোক।" একই সঙ্গে তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পরেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে এবং নির্বাচনের আগে অবশ্যই একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- শেয়ারবাজারের ৭ সরকারি প্রতিষ্ঠানের মুনাফায় চমক