ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
হজ কার্যক্রমের অনুমতি পেল যত এজেন্সি!
২০২৬ সালের হজ কার্যক্রম পরিচালনায় দেশের ১৫৫টি এজেন্সিকে শর্তসাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক অনুমোদন দিয়েছে।
রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত কোনো এজেন্সি যদি যৌক্তিক কারণ ছাড়া হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন না করে, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এজেন্সিগুলোকে সৌদি আরবে অবস্থানকালীন হজযাত্রীদের জন্য সেবা নিশ্চিত করতে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি বাধ্যতামূলক। একই সঙ্গে, ৪৬ জন হজযাত্রীর জন্য একজন করে আরবি ভাষায় দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগ দিতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, কোনো এজেন্সি অনিবন্ধিত ব্যক্তিকে হজে পাঠানোর চেষ্টা করলে তাদের লাইসেন্স বাতিল-সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত হলে বা যোগ্যতা না থাকলে তালিকা থেকে এজেন্সির নাম বাতিল করা হবে, এতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না।
প্রাথমিক তালিকায় থাকা এজেন্সিগুলোর লাইসেন্স আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত নবায়নসাপেক্ষে বৈধ থাকবে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ এর আগে শেষ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করতে হবে।
হজ কার্যক্রমে অংশ নিতে প্রতিটি এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ জমা দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের অধীন হজ পরিচালকের সঙ্গে চুক্তি করতে হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালের হজ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মে মাসের শেষ দিকে। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয় আগের বছরের মতো এবারও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি