ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নঈম নিজামসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সাবেক সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সাইবার ট্রাইব্যুনাল। অন্য আসামিরা হলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও বাংলা ইনসাইডার পত্রিকার সম্পাদক সৈয়দ বোরহান কবীর।
রোববার (২৭ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তিন আসামির হাজিরার দিন ধার্য ছিল। তবে তারা আদালতে উপস্থিত হয়নি ফলে বাদীপক্ষ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৮ আগস্ট নতুন দিন ধার্য করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।
জানা যায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বাদী হয়ে নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত তখন সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। পরে ২০২৩ সালের ২০ নভেম্বর সিআইডির এসআই তরিকুল ইসলাম নঈম নিজাম, ময়নাল হোসেন চৌধুরী ও সৈয়দ বোরহান কবীরকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ২ জুন আদালত তাদের হাজির হতে সমন জারি করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন এ নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়, যা পরবর্তীতে অনলাইনেও প্রকাশিত হয়। সেখানে ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে নুসরাতের আইনজীবী হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলায় সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। তাকে রাষ্ট্রবিরোধী গুজব ও অপপ্রচারের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, সরোয়ার নুসরাতের আইনজীবী নন। নুসরাতের মামলার নারাজি আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ইনসাইডার পত্রিকায় কে এই সারোয়ার শিরোনামে সংবাদ প্রকাশের কথাও মামলায় উল্লেখ করা হয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট