ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অফিসিয়ালি বার্তার দাবি বিএনপির
জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতেই আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) বিএনপি আনুষ্ঠানিকভাবে অবহিত করার দাবি জানিয়েছে।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে শুধু আলোচনায় নয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অফিসিয়ালি বার্তা পাঠানোই এখন জরুরি।
রোববার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দ্রুত আনুষ্ঠানিকভাবে জানানো জরুরি।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, লন্ডনে হওয়া বৈঠকের পর যে সম্মতি ও প্রতিশ্রুতি ছিল, তার ভিত্তিতে আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, রমজানের আগেই নির্বাচন আয়োজনের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা উচিত।
সালাহউদ্দিনের মতে, যতক্ষণ না প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো নির্দেশনা আসে, ততক্ষণ নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দেবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক তখনই কার্যকর হবে, যখন কমিশনের কাছে অফিসিয়ালি বিষয়টি পৌঁছাবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আগামী ১০ দিনের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে এসব এখনো নিশ্চিত নয়। প্রেস ব্রিফিং বা মন্তব্য যথেষ্ট নয়, কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে না পৌঁছালে তার কোনো কার্যকরতা থাকবে না,বলেন বিএনপির এই নেতা।
নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তা নিরসনে প্রধান উপদেষ্টার একটি লিখিত ও স্পষ্ট ঘোষণা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
নারী আসন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বর্তমানে সংরক্ষিত ৫০টি আসনের পাশাপাশি সরাসরি নির্বাচন উপযোগী ৩০টি আসন নিয়ে মোট ৮০টি নারী আসনের প্রস্তাব বিএনপি রেখেছে। নারীর অংশগ্রহণ ও অগ্রগতির ভিত্তিতে যদি ভবিষ্যতে জাতীয়ভাবে জনমত তৈরি হয়, তাহলে ভবিষ্যতের সংসদে সরাসরি নারী নির্বাচনের সুযোগ আরও বাড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো