ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রের মূলনীতিতে অনৈক্য
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাষ্ট্রের মূলনীতির বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
আজ রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের সন্ধ্যা বিরতির সময় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, “রাষ্ট্রের মূলনীতি বিষয়ে যে আলোচনা এটি আজকে চতুর্থ দিনের মতো ছিল। এই চার দিনের আলোচনায় আমরা দেখেছি, সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেসব প্রস্তাব (সাম্য ও মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি) কমিশনের পক্ষ থেকে সংশোধিতভাবে উপস্থাপিত হয়েছিল। এগুলো কীভাবে সংবিধানে উল্লেখিত হবে এ বিষয় নিয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না।”
ঐকমত্যে আসা যাচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, “একপক্ষ থেকে বিদ্যমান যে চার মূলনীতি আছে তার সঙ্গে এটিকে সংযুক্ত করার কথা বলা হচ্ছে, বিদ্যমান ৪টি মূলনীতির বিষয়ে কোনো বক্তব্য না রেখেই। কেউ কেউ বলছেন, ভবিষ্যতে অন্যান্য বিষয়গুলো উল্লেখিত হতে পারে আবার নাও হতে পারে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ বিষয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না।”
এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, “কমিশন এখন এটাকে পুনর্বিবেচনার জন্য নিয়েছে। কমিশনকে এ ব্যাপারে একটি সিদ্ধান্তে আসতে হবে। আমরা আশা করছি, ৩১ জুলাইয়ের আগেই আমরা এ বিষয়ে একটি সিদ্ধান্ত দেব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি