ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
'আর কখনো মন্দির পাহারা দিতে হবে না'
বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হব। এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না।
আজ রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা—সবাই নির্বিঘ্নে নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবেন। আমরা প্রত্যেকটি ধর্ম, জাতি এবং ধর্মীয় যে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা সেটার পক্ষে কথা বলছি।"
বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "আমরা মন্দির পরিদর্শনে এসেছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে কমিটমেন্ট, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য এবং বাংলাদেশের সব নাগরিকদের জন্য আমরা একটি বৈষম্যহীন, সব নাগরিকের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রত্যেকটা মানুষ নাগরিক অধিকার ও সমান মর্যাদা পাবে, কোনো বৈষম্য থাকবে না। সবাই সমান হিসেবে বিবেচিত হবে, আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি।"
স্বাধীনতা পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, "আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার, মর্যাদা—আমরা সেটা নিশ্চিত করতে পারিনি। কিন্তু তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, এবার একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে। আমরা চাই সেই বাংলাদেশ এবার আমরা তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।"
সবার সহযোগিতা চেয়ে নাহিদ ইসলাম বলেন, "তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয়, সব বয়সের মানুষ রয়েছে। নারী, পুরুষসহ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন। রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি, বর্ণ, সবার সঙ্গে থাকব, ন্যায়বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন