ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জুলাইয়ে সর্বস্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো: অধ্যাপক বিদিশা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের সব স্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো।
রবিবার (২৭ জুলাই) ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে “জুলাই গণ-অভ্যুত্থান: সামাজিক দায়বদ্ধতা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলামের সঞ্চালনায় ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা’র সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার এবং অধ্যাপক ড. তানিয়া রহমান।
এছাড়াও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান। অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। পাশাপাশি, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে জুলাই-অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই সেমিনার আয়োজন করা হয়।
উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের সব স্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো। তবে শিক্ষার্থীরাই সম্মুখ সারিতে থেকে গণ-অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেকোন সামাজিক বৈষম্য, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন পুরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের এক মহান অর্জন। জুলাইকে জীবন্ত রাখার জন্যই আমাদের এই সেমিনার আয়োজন। আমরা আশা করি, এর মাধ্যমে জুলাইয়ের শহিদদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটা পূরনে আমরা সচেষ্ট থাকবো। তাদের আকাঙ্ক্ষা ধারণ করেই নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত