ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে সিফাতুর রহমান সৌরভ নামের একজনকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে । অভিযোগের ভিত্তিতে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট পাড়ায়। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তাসকিন।
সোমবার (২৮ জুলাই) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান তিনি।
তাসকিন আহমেদ নিজের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগকে অস্বিকার বলেন, এটা আসলে একদম ভিত্তিহীন খবর। আমার দুই বন্ধু নিজেদের মধ্যে ঝগড়া হয়, আমি কারো সঙ্গে ঝগড়াই করিনি। ও শুধু আমার নামটা উল্লেখ করেছে।
এর আগে মিরপুর মডেল থানায় করা একটি সাধারণ ডায়েরিতে (জিডি) অভিযোগ করা হয়, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুর ১ নম্বর এলাকায় তাসকিন আহমেদ ফোনে ডেকে নিয়ে গিয়ে সিফাতুর রহমান সৌরভ নামের এক যুবককে মারধর ও হুমকি দেন। জিডিতে সৌরভ দাবি করেন, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে নির্যাতন করেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে মন্তব্য করেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)