ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রথমবারের মতো সৌদির যে অনুষ্ঠানে আমন্ত্রণ পেল সরকারপ্রধান
আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।
রবিবার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
২০১৭ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসা এই বার্ষিক অনুষ্ঠানে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই আমন্ত্রণের জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।
বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত