ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৩৭ বলে সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারার মুখে দাঁড়িয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ এদিন ব্যাটিংয়ে রীতিমতো পাহাড় গড়ে তুলেছিল। তারা তুলে নিয়েছিল ২১৪ রানের বিশাল সংগ্রহ। টি-টোয়েন্টিতে এমন স্কোর তাড়া করা এখনো চ্যালেঞ্জিং। কিন্তু টিম ডেভিডের ব্যাটে সেটাই হয়ে গেল খুবই সাধারণ।
৩৭ বলে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন ডেভিড। এটিই তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। তার এই দানবীয় ইনিংসের ওপর ভর করেই অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় মাত্র ১৭.১ ওভারে ২৩ বল হাতে রেখেই! পাশাপাশি সিরিজও নিশ্চিত করে ফেলে দুই ম্যাচ হাতে রেখেই।
তবে শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না অজিদের। ৯ ওভারেই স্কোরবোর্ডে ছিল ৮৭/৪। ডেভিড যখন ক্রিজে এলেন তখন ৬১ রানে ৩ উইকেট এবং একটু পরই ক্যামেরন গ্রিনের বিদায়ে ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তখনও প্রয়োজন ১২৮ রান, হাতে মাত্র ৬৭ বল।
সেই সময় থেকেই শুরু ডেভিড শো। অভিষেক সিরিজ খেলতে নামা তরুণ মিচেল ওয়েনকে সঙ্গে নিয়ে মাত্র ৪৬ বলে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ওয়েন ১৬ বলে ৩৬ রান করলেও সব আলো কাড়লেন ডেভিডই ১১টি ছক্কা ও ৩টি চারে গড়া তার ১০০ রানের ইনিংসটি ছিল নিখাদ আগ্রাসনের এক উদাহরণ।
বিশেষভাবে বল খেয়েছেন গুদাকেশ মোটি, ডেভিড একাই তার বিপক্ষে হাঁকান ৫ ছক্কা ও ১ চার। এছাড়া আকিল হোসেন, রস্টন চেজ ও রোমারিও শেফার্ডরাও রক্ষা পাননি।
ডেভিড ভেঙে দেন অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। এতদিন এ রেকর্ড ছিল জশ ইংলিসের দখলে ২০২৩ সালে স্কটল্যান্ডের বিপক্ষে করা ৪৩ বলে শতক ছিল সেটা। এছাড়া ১৬ বলে অর্ধশতকও হয়ে উঠেছে অজিদের ইতিহাসে দ্রুততম।
তবে ব্যাটে ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপও। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৭ বলে ১০২ রান করেন তিনি। ওপেনিং সঙ্গী ব্রেন্ডন কিং করেন ৩৬ বলে ৬২, দুজনে গড়েন ১২৫ রানের জুটি।
ওয়েস্ট ইন্ডিজ হয়তো ইনিংস শেষে আত্মতুষ্টিতেই ছিল তবে টিম ডেভিডের আগমনে তাদের সেই স্বস্তি টিকল না বেশিক্ষণ। তার ঝড়ো ইনিংসে হাওয়া হয়ে গেল বিশাল স্কোর আর সিরিজটাও হারাতে হলো আগেভাগেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)