ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
এশিয়া কাপ শুরু কবে জানালেন এসিসি সভাপতি
এশিয়ান কাপের চূড়ান্ত সূচির জন্য ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানের নেতৃত্বে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সভার পর এবার সূচি প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সোমবারের মধ্যেই বহুল কাঙ্ক্ষিত এই সূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। এমনও শোনা যাচ্ছে যে, সূচিটি ধাপে ধাপে প্রকাশ করা হতে পারে। একটি অংশ শনিবার এবং বাকিটা সোমবার প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহের মধ্যেই যে সম্পূর্ণ সূচি আসছে, তা প্রায় নিশ্চিত।
ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান ভূরাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে এবারের এশিয়া কাপের সূচি চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছিল। তবে ঢাকায় অনুষ্ঠিত এসিসি সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনলাইন অংশগ্রহণ সেই অচলাবস্থার নিরসন করেছে এবং সম্পর্কের উন্নতি ঘটিয়েছে।
এবারের আসরের আয়োজক হওয়ায় বিসিসিআই একটি খসড়া সূচি প্রস্তুত করছে, যদিও চূড়ান্ত ঘোষণায় কিছু পরিবর্তন আসতে পারে। ক্রিকবাজের তথ্যমতে, টুর্নামেন্টটি ১০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিকে নির্বাচন করা হয়েছে।
এবারের এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)