ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদউল্লাহ
সাবেক ক্রিকেটারদের রেফারিংয়ে আগ্রহী করে তুলতে বেশ কিছুদিন ধরেই উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে আগামী শনিবার শুরু হতে যাওয়া দুই দিনের রেফারি প্রশিক্ষণ ও কর্মশালায় সদ্য অবসরপ্রাপ্ত মাহমুদউল্লাহ রিয়াদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিসিবির এই প্রস্তাবে সাড়া দেননি তিনি।
বিসিবির আম্পায়ার্স বিভাগ সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ জানিয়েছেন তিনি আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চান।
উল্লেখ্য, দেশের হয়ে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। অধিনায়কত্ব করেছেন সব ফরম্যাটেই। টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত হিসেবে এবং টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক ছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির পর চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনো ঘরোয়া ক্রিকেটে খেলছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
মাহমুদউল্লাহ ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছিল আরও কয়েকজন সাবেক জাতীয় দলের ক্রিকেটারকে। এ তালিকায় আছেন হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম ও ইলিয়াস সানির মতো অভিজ্ঞ নাম।
এর মধ্যে হাবিবুল বাশার দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচক ছিলেন। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন তিনি। আবদুর রাজ্জাকও বর্তমানে নির্বাচক প্যানেলের সদস্য। এই কর্মশালায় অংশ নিচ্ছেন মোট ৩০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার যারা রেফারিংয়ে আগ্রহী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)