ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া পাকিস্তান; বড় সংগ্রহ
হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। শাহিবজাদা ফারহানের ব্যাটে শুরুটা ছিল ঝড়ের মতো। কিন্তু সময়ের সঙ্গে সেই ঝড় কিছুটা থেমে গেলেও শেষদিকে ফের তাণ্ডব চালান সালমান আগা ও মোহাম্মদ নওয়াজ। তাদের ঝড়ো ইনিংসে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। জবাবে বাংলাদেশের প্রয়োজন ওভারপ্রতি ৮.৯০ রান করে ইতিহাস গড়ার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন দাস। শুরুতেই ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটে রীতিমতো ধুন্ধুমার সূচনা পায় পাকিস্তান। ফারহান ৪১ বলে ৬৩ রান করে দলকে এগিয়ে নেন। আইয়ুব যোগ করেন ২১ রান। তিনে নামা মোহাম্মদ হারিস ব্যর্থ হলেও হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ রান করে স্কোরবোর্ডে গতি আনেন।
শেষদিকে নওয়াজের ১৬ বলে ২৭ রান এবং অধিনায়ক সালমান আগার অপরাজিত ১২ রান পাকিস্তানকে নিয়ে যায় শক্ত অবস্থানে।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। নাসুম আহমেদ পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার করেন সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
মে মাসে লাহোরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ টাইগারদের সামনে। তবে সেই পথে এগোতে হলে ১২০ বলে করতে হবে ১৭৯ রান। কঠিন হলেও অসম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)