ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
মান বাঁচাল পাকিস্তান
হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও সিরিজের শেষ ম্যাচে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ থেকে আর বের হতে না পেরে শেষ পর্যন্ত ম্যাচটি হাতছাড়া করে টাইগাররা। ফলে সিরিজ জেতার পরও হোয়াইটওয়াশের স্বপ্ন অপূর্ণ রয়ে যায়। অন্যদিকে শেষ ম্যাচে জিতে পাকিস্তান রক্ষা করেছে নিজেদের সম্মান।
টার্গেট তাড়ায় নেমেই পাকিস্তানের বোলিং আক্রমণে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলের স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই তানজিদ হাসান তামিম কট বিহাইন্ড হন সালমান মির্জার বলে। পরের ওভারে ফাহিম আশরাফের বলে বোল্ড হন অধিনায়ক লিটন দাস। লিটনের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান (৮ বলে)। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৯ (৮ বলে), জাকের আলী ১ (২ বলে), শেখ মেহেদী শূন্য রান করে আউট হন।
এরপর শামীম হোসেন (৫ বলে ৫) ইনসাইড এজ হয়ে বোল্ড হন সালমান আলীর বলে। আর ওপেনার মোহাম্মদ নাঈম করেন মাত্র ১০ রান (১৭ বলে)। এতে মাত্র ৪১ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন লড়াই চালিয়ে যান। তিনি ৩৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন, মারেন ২টি ছক্কা ও ২টি চার। তার ইনিংসই শুধু হারের ব্যবধান কমায়।
পাকিস্তানের পক্ষে সালমান আলী ছিলেন সেরা বোলার। ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ পান ২টি করে উইকেট।
এর আগে সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একাদশে আসে পাঁচটি পরিবর্তন। পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ও সাইম আইয়ুব মিলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ৬ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেন ৫০ রান।
প্রথম আঘাত আনেন নাসুম আহমেদ। তিনি ফেরান সাইম আইয়ুবকে (২১)। তবে ওপেনিংয়ে নামা শাহিবজাদা তুলে নেন হাফসেঞ্চুরি। ৪১ বল খেলে তিনি করেন ৬৩ রান, ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার। তাকেও ফেরান নাসুম।
অন্য ব্যাটারদের মধ্যে হারিস করেন ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান আগা ১২ এবং মোহাম্মদ নাওয়াজ ৩০ রান। বাংলাদেশের হয়ে তাসকিন নেন সর্বোচ্চ ৩ উইকেট, নাসুম ২টি এবং শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে