ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২ সাঁতারু
সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও মোছা. অ্যানি আক্তার। তাদের সঙ্গে কোচ হিসেবে গেছেন নৌবাহিনীর নিয়াজ আলী এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন, যিনি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
চ্যাম্পিয়নশিপে সামিউল অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে, আর অ্যানি অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে। সামিউল বর্তমানে দেশের শীর্ষস্থানীয় পুরুষ সাঁতারুদের একজন এবং সম্প্রতি থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকও জিতেছেন।
অন্যদিকে, মে মাসে অনুষ্ঠিত জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণপদক জিতে নজর কাড়েন অ্যানি আক্তার, যার ফলে তাকে বিশ্ব আসরের জন্য বেছে নেয় বাংলাদেশ সাঁতার ফেডারেশন।
প্রথমবারের মতো সিঙ্গাপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের দুই হাজারের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন। যদিও বাংলাদেশের এখনো কোনো বিশ্ব সাঁতার পদক অর্জন হয়নি। তবে টাইমিংয়ে উন্নতিই তাদের মূল লক্ষ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা