ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
রাশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ‘এএন-২৪’ বিমান বিধ্বস্ত হয়ে পুড়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটির সঙ্গে বিমান নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর শুরু হয় তল্লাশি অভিযান। পরে দেশটির আমুর অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বিমানটি সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা ‘আঙ্গারা’ পরিচালিত ছিল এবং চীন সীমান্তবর্তী টিন্ডা শহরের দিকে যাওয়ার পথে নিখোঁজ হয়।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তিনি বলেন, “তল্লাশিতে প্রয়োজনীয় সব বাহিনী মোতায়েন করা হয়েছে।”
তবে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, বিমানে যাত্রী ও ক্রু মিলিয়ে প্রায় ৪০ জন ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, অবতরণের সময় পাইলটদের ভুল এবং খারাপ আবহাওয়ায় দৃশ্যমানতার অভাবই এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ। উদ্ধারকারী দলের বরাতে তাস জানায় কেউ জীবিত নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)