ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
সূচক সেঞ্চুরির দোরগোড়ায়, লেনদেন হাজার কোটি ছুঁইছুঁই
দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজারে প্রাণচাঞ্চল্য ফিরেছে। টানা উত্থানে সূচক এখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও বাজারের ইতিবাচক গতি নির্দেশ করছে। লেনদেনও হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে, যা বাজারের গভীরতা বাড়ার স্পষ্ট প্রতিফলন। বাজার বিশ্লেষকরা মনে করছেন, অর্থনীতিতে স্থিতিশীলতা এবং নীতিনির্ধারকদের সহায়ক ভূমিকার কারণে বিনিয়োগকারীরা আবারও বাজারের প্রতি আগ্রহী হচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে বাজার আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (২৩ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। এদিন সূচক কমার চেয়ে বৃদ্ধির পরিমাণ বেশি ছিল।
আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৩.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৩.৯৪ পয়েন্টে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালের ৫ নভেম্বর ডিএসইর সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ৩৬৫ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮.৪৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫৬.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬.৪৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৮টির দর বেড়েছে, ১০২টির দর কমেছে এবং ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত প্রায় ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার। আগেরদিন মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭২২ কোটি ২৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়ে ২৬৪ কোটি ২৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৯.৫৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৮.৪১ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)