ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
স্বাভাবিক দর সংশোধনে সপ্তাহ শুরু
টানা ৬ কার্যদিবস সূচক বৃদ্ধির পর আজ (১৩ জুলাই) স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচকের সামান্য পতন হয়েছে। এর আগে গত ৬ কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছিল ২২৯.৬৪ পয়েন্ট। যা আজ ১.৬০ পয়েন্ট কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরেই সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে আবারও একটানা সূচকের তীর উপরের দিকে উঠে যায়। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষে প্রধান সূচকসহ ২টি সূচকের সামান্য পতন হলেও একটির উত্থান ঘটে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও টাকার লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৩ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬.৪৩ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩.০৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৮.৫৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৭০টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ১১ জুলাই লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৩ কোটি ২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ৮০টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৭.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৬.১০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২১.৮৬ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)