ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চার শতাংশের বেশি মুনাফা নিয়ে ৮ খাতের উজ্জ্বল পারফরম্যান্স
বিনিয়োগকারীদের জন্য বিদায়ী (০৭-১০ জুলাই’২৫) সপ্তাহটি ছিল ইতিবাচক। সপ্তাজুড়েই ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহটিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮ পয়েন্টে। চাঙ্গা বাজারে অনেক বিনিয়োগকারী লোকসান কাটিয়ে মুনাফা তুলতে সক্ষম হয়েছেন। আলোচ্য সপ্তাহে সব খাত থেকেই কম বেশি মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। তবে ৮ খাতের শেয়ার থেকে ৪ শতাংশের বেশি মুনাফা পেয়েছেন তারা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
৪ শতাংশের বেশি মুনাফা হওয়া খাতগুলো হলো- লাইফ ইন্স্যুরেন্স, কাগজ ও প্রকাশনা, পাট, চামড়া, ভ্রমণ ও অবকাশ, ব্যাংক, সিমেন্ট এবং তথ্য প্রযুক্তি খাত। এসব খাতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৪ শতাংশের বেশি।
সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে বা মুনাফা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এ খাতে দর বেড়েছে ৭.৫০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতে। আলোচ্য সপ্তাহে খাতটিতে দর বেড়েছে ৭ শতাংশ এবং ৬ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে পাট খাত।
অন্য খাতগুলোর মধ্যে- চামড়া খাতের ৫.১০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৫.১০ শতাংশ, ব্যাংক খাতে ৪.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ৪.৪০ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতে ৪.৪০ শতাংশ।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে ৪ শতাংশের কম দর বৃদ্ধি পাওয়া খাতগুলোর মধ্যে- সিরামিক খাতের ৩.৯০ শতাংশ, প্রকৌশল খাতের ৩.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.৪০ শতাংম, বস্ত্র খাতের ৩.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৩ শতাংশ, আর্থিক খাতের ২.৮০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২.৩০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ২.১০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১.২০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতের ০.৮০ শতাংশ এবং বিবিধ খাতের ০.৫০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)